বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানার তিন পদস্থ কর্মকর্তা যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে ভূষিত হয়েছেন। যশোর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত নভেম্বর/১৯ মাসে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও আইন শৃঙ্খলা রক্ষায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মামুন খান। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন পিন্টু লাল দাস এবং জেলার শ্রেষ্ঠ এএসআই সৈয়দ শাহীন ফরহাদ নির্বাচিত হয়েছেন।
বুধবার(৪/১২/১৯ ইং) তারিখ সকালে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে এই তিন পদস্থ কর্মকর্তার হাতে ক্রেষ্ট তুলে দেয় পুলিশ সুপার মঙ্গনুল হক বিপিএম(বার),পিপিএম।