বেনাপোল পোর্ট থানার নবাগত ওসি (প্রশাসন ) মামুন খান কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো ,বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি ,বেনাপোল ট্রাক মালিক সমিতি এবং সানরাইজ পাবলিক স্কুল |
শনিবার (২১/৯/২০১ঌইং) তারিখ সন্ধ্যার দিকে ফুল দেওয়া নেওয়া কার্যক্রম শুরু হয়, জনগণের যেকোনো বিপদে তাদের পাশে থেকে সর্বদা আইনী সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ পুলিশ ।
এরকম একটি প্রত্যয় নিয়ে নিজের কর্মস্থল কর্মস্থলে বেনাপোল পোর্ট থানার স্খলাভিসিক্ত হয়েছেন ৷ থানায় জিডির মাধ্যমে সেবা প্রদান ,অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান, বিডি পুলিশ হেল্পলাইনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ ,মাদক, চোরাচালান, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ইত্যাদি সরকারের সকল প্রকার সেবা প্রদানে সদা সর্বদা প্রস্তুত রয়েছেন বলে নবাগত হিসেবে আশা ওসি( প্রশাসন ) মামুন খান এই অভিমত ব্যক্ত করে থাকেন I
এই অভিমতের ওপর বিশ্বস্ততা এনে প্রায় দিনই বেনাপোল এলাকার সচেতন নাগরিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে আসছে৷
আজ সন্ধ্যায় ওসি (প্রশাসন ) মামুন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি ,ট্রাক মালিক সমিতি এবং সানরাইজ পাবলিক স্কুল কমিটির সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক , আজিম উদ্দিন গাজী সাংবাদিকদের জানিয়েছেন, আন্তর্জাতিক মানের এই বেনাপোল বন্দরে আইন-শৃঙ্খলার পাশাপাশি সামাজিক যেকোনো কর্মকাণ্ডের আমরা পুলিশকে কাছে পেয়েছি ৷ পূর্বের অফিসারের নাই নতুন নিশ্চয়ই আমাদেরকে সেই সহায়তা প্রদান করবেন, আমরা তার আগামী দিনের সাফল্য কামনা করি ফুলের শুভেচ্ছা প্রদানকালে আরো উপস্থিত ছিলেন, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি ,মোঃ কামাল উদ্দিন, -সাংগঠনিক সম্পাদক ,মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক ,মোঃ মুসা করিম, বন্দর ও পরিবহন বিষয়ক সম্পাদক ,মোঃ আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য, মোঃ রেজাউল ইসলাম, সানরাইজ পাবলিক স্কুলের সহ-সভাপতি ,আলহাজ্ব আব্দুল হক খোকন, প্রধান শিক্ষক জনাব , নজরুল ইসলাম, সহ-প্রধান শিক্ষক, ইমামুল ইসলাম ,সহ- শিক্ষক শামীনুর রহমান, সদস্য মইদুল ইসলাম , সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন