মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা(২৯)কে গ্রেফতার করেছে পোর্ট থানা পুলিশ। গ্রেফতার মাসুদ রানা কাগজপুকুর গ্রামের জিন্না মোড়লের ছেলে।
মঙ্গলবার(১৪ ই জানুয়ারি) রাত সাড়ে ১০টার সময় বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই রবিউল ইসলাম ও এএসআই শরিফুল গোপন সংবাদের ভিত্তিতে শরবান হুদা বাজারে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে শরবান হুদা বাজারে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়ীকে আগামীকাল যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।