মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও বিপ্লবের মধ্য দিয়ে গৌরবোজ্জ্বল সাফল্যের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল শার্শা উপজেলার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
শনিবার (২৭/০৭/১৯)জুলাই দিনের প্রথম প্রহরে র্যালি ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে ও বিকালে ছোট আঁচড়া মোড়স্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা,দলীয় পতাকা উত্তোলন ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সংগঠনের সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু,সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক ও যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,শার্শা উপজেলা যুবলীগের সভাপতি ও যশোর জেলা পরিষদের সদস্য অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক নাসির উদ্দিন, নাভারন ইউপি চেয়ারম্যান সোহারাব হোসেন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল,পৌর যুবলীগের আহ্বায়ক আহাদুজ্জামান বকুল,যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বাস্তহারা লীগের সভাপতি আবুল হোসেন, সাধারন সম্পাদক মোঃ আলী, বেনাপোল পৌর কাউন্সিলর কামরুন নাহার আন্না, বেনাপোল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আলী কদর সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান ঘেনা, প্রচার সম্পাদক আকবার আলী, সাবেক চেয়ারম্যান নওশের আলী, যুবলীগ নেতা ফারুখ হোসেন উজ্জল, পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদ হোসেন শাওন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজালাল সোহেল, দপ্তর সম্পাদক নাজিম উদ্দীন রাব্বী, অর্থ সম্পাদক মাসুদুর রহমান সুমন, আইন বিষয়ক সম্পাদক হালান শরীফ,পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ স্থানীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।