মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন প্রাইভেটকার একতা সমিতির ত্রি-বার্ষিক ২০১৯ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ইং অক্টোবর) বেলা বারোটার দিকে সমিতির অস্থায়ী কার্যালয় বেনাপোল প্রাইভেটকার স্ট্যান্ডে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান বেনাপোলের পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টু। নির্বাচিত ১২ জন প্রার্থীরা হলেন – মোঃ মতিয়ার রহমান সভাপতি,মোঃ আবুল হোসেন সিনিয়র সহ-সভাপতি,মোঃ গোলাম হোসেন লিটন সহ-সভাপতি,মোঃ আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক, মোঃ বাবুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ নাসির সহ-সম্পাদক, মোঃ মিলন হোসেন সাংগঠনিক সম্পাদক, মোঃ কবির হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক, মোঃ নজরুল ইসলাম কোষাধক্ষ্য, মোঃ পিয়ারুল ইসলাম দপ্তর সম্পাদক, মোঃ আলমগীর হোসেন প্রচার সম্পাদক, মোঃ মামুন সেখ ক্রিয়া সম্পাদক।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন, সহ অর্থ সম্পাদক শামীম হোসেন নয়ন , তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিলন কবির , বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, শার্শা উপজেলার বাস্তহারালীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, শার্শা উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সাবেক ছাত্রলীগ নেতা আল ইমরান,আরিফ হোসেন রুবেল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন রিমন, দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন রাব্বি।