Sunday, September 13

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’
বেনাপোল বন্দরে ভারত থেকে এলো ২৯টি বিআরটিসির বাস ও ট্রাক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধি: ভারত থেকে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ নামে ২৯টি বিআরটিসির বাস ও ট্রাক আমদানি হয়ে এসেছে বেনাপোল বন্দরে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এসব বাস ঢাকার রাস্তায় নামানো হবে বলে জানা গেছে। এ গুলো বর্তমানে খালাসের অপেক্ষায় বেনাপোল বন্দরের টিটিআই টার্মিনালে রাখা হয়েছে। প্রথম চালানে ৪টি এসি সিঙ্গেল ডেক বাস ও ২৫টি ট্রাক এসেছে ভারত থেকে। বেনাপোলে আসা দুটি শীতাতাপ নিয়ন্ত্রিত বাসের গায়ে লাল ও সবুজ রং করা হয়েছে।
জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই আরও ১০ দ্বিতল বাস, ৫টি এসি বাস, ৪২টি সাধারণ বাস এবং ২৫টি ট্রাক আসবে ভারত থেকে আমদানি হয়ে। ভারতের সহজ শর্তের ২০০ কোটি ডলার ঋণের আওতায় ভারত থেকে ৬০০ বাস ও ৫০০টি ট্রাক আমদানি করা হচ্ছে। এসব বাসের মধ্যে ৩০০টি দ্বিতল বাস, ১০০টি একতলা সাধারণ বাস এবং ২০০টি এসি বাস আসার কথা রয়েছে। দ্বিতল ও একতলা এসি বাসগুলো তৈরি করছে ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অশোক লিল্যান্ড। আমদানি করা সব বাস-ট্রাক আগামি এপ্রিল মাসের মধ্যে দেশে চলে আসবে বলে জানান বিআরটিসি কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, বিআরটিসি বাসগুলো বন্দরে প্রবেশ করেছে। প্রয়োজনীয় কাগজপত্র দেখে সকল আনষ্ঠানিকতা শেষে বাসগুলো বন্দর থেকে খালাশ দেয়া হবে। বাসগুলো দ্রুত খালাশের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.