Thursday, August 27

বেনাপোল বন্দরে ১৫ দিন বন্দ রাখার পরে কাঁচামাল পণ্যের আমদানি শুরু

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি: ১৫ দিন ধওে বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পূনরায় পচনশীল খাদ্য দ্রব জাতীয় কাঁচামাল আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। এতে কর্মব্যস্ততা ও পানচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল থেকে এ পথে কাঁচামাল আমদানি শুরু হয়।

আমদানি কারক কামাল হোসেন জানান,যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে আমদানি কারক দের আগ্রহ বেশি। কিন্তু কিছু বাণিজ্যিক সমস্যার কারনে বেনাপোল বন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল ব্যবসায়ীরা। তবে এখন এ পথে আবার কাচামাল আমদানি শুরু হয়েছে। ফলে ব্যবসায়িরা যেমন লাভবান হবে তেমনি সরকার ও রাজস্ব আয় বাড়বো।

বন্দর শ্রমিকরা জানায়, কাচামালের আমদানি বন্ধ থাকায় তারা দিন আনা দিন খাওয়া মানুষ খুব কষ্টে মধ্যে ছিলো। আমদানি শুরু হওয়ায় তাাদের এ কষ্ট অনেকা কমে এসেছে।

বেনাপোল কাস্টমস হাউজ এর সহকারী রাজস্ব কর্মকর্তা ইনামুল হক জানান, কাচামাল আমদানি বন্ধ থাকার পর আজ থেকে পূনরায় আমদানি শুরু হয়েছে। বর্তমানে বন্দরে ২৪ ঘন্টা বাণিজ্যিক কার্যক্রম চলমান রয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারে সে জন্য সব ধরনের চেষ্ট করা হচ্ছে।

জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৪শ থেকে ৫শ ট্রাক পন্য আমদানি হয়ে থাকে। এসব পণের মধ্যে ৩৫ থেকে ৪০ ট্রাক রয়েছে মাছ,পানপাতা, আফেল,লেবু ও টমেটোসহ বিভিন্ন পচনশীল জাতীয় খাদ্যদ্রব। প্রতিদিন এসব আমদানি পণ্য থেকে সরকারের প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আসে।

উল্লেখ্য, ঘোষণা ছাড়া অতিরিক্ত পণ্য আমদানির অভিযোগ এনে গত ৩০ নভেম্বর বিজিবি সদস্যরা আমদানি কারকদের ৯ ট্রাক পানপাতা আটক করে। ব্যবসায়ীরা এটাকে হয়রানি অভিযোহ এনে বেনাপোল বন্দরে খাদ্যদ্রব জাতীয় কাচামাল আমদানি বন্ধ করে দেয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.