মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ নব্য কমিটি ঘোষনা ও ইফতার দোয়া সোমবার বিকাল ৪টার সময় বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথীর আসন অলংকৃত করেন যশোর-১(শার্শা) আসনে বার বার নির্বাচিত সাংসদ আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
প্রধান অতিথী ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন একমাত্র আলাহর ভয়ে সততার মাধ্যমে আমরা ইফতারির আগ মুহুর্ত পর্যন্ত কোন ধরণের পানাহার করি না। তাই প্রত্যেক দিনটাকে যদি আমরা সিয়াম সাধনার দিন মনে করি আর সততার মাধ্যমে ব্যবসা বানিজ্য পরিচালনা করি এরই মাধ্যমে আমরা আখিরাতে ও পরকালে শান্তি লাভ করবো। তিনি ব্যবসায়ীদের সততা,নিষ্ঠাবান হয়ে ব্যবসা বানিজ্য করার আহŸান জানান, তিনি বলেন ৩০ বছর পর এই নতুন বাজার কমিটিতে রাজনীতি বিবেচনা না করে শুধুমাত্র প্রকৃত ব্যবসায়ী যারা বাজারের স্বার্থ নিয়ে কাজ করবে তাদেরকেই এই কমিটিতে স্থান দেওয়া হয়েছে।
প্রধান অতিথী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন এমপি আলহাজ্ব আজিজুর রহমান আজুকে সভাপতি ওআলহাজ্ব বজলুর রহমানকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ৩ বছর মেয়াদে ৫১,সদস্য বিশিষ্ট বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির নব্য কমিটি ঘোষনা করেন।
বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান আজুর সভাপতিত্বে ও সমিতির সাধারন সম্পাদক বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বাজার সমিতির কমিটি ঘোষনা,ইফতার ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্য(ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ,পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক নাসির উদ্দিন,শার্শা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন,বেনাপোল বাজার সমিতির সকল দোকান মালিকসহ কর্মচারী সহযোগী সংগঠনের নেতা,স্থানীয় সুধী সমাজের নেতৃবৃন্দ।