মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি নাইন এম এম পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প সদস্যরা।সোমবার (১৯নভেম্বর) রাত ১০টার সময় নামাজ গ্রামের একটি বাশ বাগানের ভিতর থেকে এ অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধার করেছে। এ সময় কোন অস্ত্র ব্যবসায়ীকে আটক করতে পারেনি।
বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র এনে যশোর নেওয়া জন্য বেনাপোল থানার নামাজ গ্রামের একটি বাশ বাগানের ভিতর অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব সঙ্গী ফোস নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করেন।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আরিফুল হক ১পিস্তল ও ২টি ম্যাগজিন উদ্ধার করা বিষয়টি নিশ্চিত করেছেন ।