Monday, August 17

বেনাপোল সাদিপুর সীমান্তে গাঁজা সহ যুবক আটক

0

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ শরিফুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ বিজিবির সদস্যরা ৷

৪৯,বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে সাদিপুর আস্তানা মোড়ে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.