Tuesday, November 10

বেনাপোল সীমান্তে অস্ত্র-গুলিসহ ইজি বাইকচালক আটক

0

বেনাপোল সীমান্ত থেকে অস্ত্র-গুলিসহ এক ইজি বাইকচালককে আটক করেছে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও দেড় লাখ বাংলাদেশি টাকা।

আজ রবিবার সকাল ৮টায় বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক তরিকুল ইসলাম (৩৮) বেনাপোলের পুটখালী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত থেকে এক ইজি বাইকচালক অস্ত্র, গুলি নিয়ে শহরের দিকে যাচ্ছে। পরে বেনাপোল বাজারে ওই ইজি বাইকচালককে আটক করে তার বাইক তল্লাশি করা হয়। এ সময় বাইকের সিটের তলা থেকে পিস্তল, গুলি, ম্যাগজিন ও টাকা পাওয়া যায়।

এই বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান, আটকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.