মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি নামক চেকপোস্ট এলাকা থেকে বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করে সুরাইয়া বেগম (৩৫) নামে এক মহিলার ব্যাগ থেকে ৪০ হাজার ৪শ ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপিসহ তাকে আটক করেছে বিজিবি সদস্যরা।
শনিবার (১৭ আগষ্ট) রাত ১০ টার সময় তাকে আটক করে বিজিবি।আটক সুরাইয়া ঢাকা দোরতুবাগ এলাকার শাহ আলমের স্ত্রী।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মহিলা বিপুল পরিমাণ ইউএস ডলার ও ভারতীয় রুপি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি পরিবহনে তল্লাশি করা হয়। পরে ওই পরিবহনে থাকা সুরাইয়া নামে এক মহিলাকে আটক করা হয়।তিনি আরো জানাই এই নারী সোনা চোরাচালানির সাথে জড়িত এবং এই নারী বিদেশে গিয়েছিল একাধিক বার।
এ সময় ওই মহিলার ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার ৪ শত ইউএস ডলার ও ১৩ লাখ ভারতীয় রুপি পাওয়া যায়। আটক মহিলার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।