বেনাপোল সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

0

মো: আইয়ুব হোসেন পক্ষী, প্রতিনিধি বেনাপোল বাহাদুরপুর সীমান্ত থেকে রিয়াজুল ইসলাম রিয়া মোড়ল (২৪ ) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বেনাপোল থানার পুলিশ । নিহত রিয়া মোড়ল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর জব্বার কাটুর ছেলে। তাৱ গলায় গুলির চিহ্ন রয়েছে। ভারতের বাশঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছেন বিজিবির সুবেদার সরোয়ার হোসেন ।

বিজিবি ধান্যখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন জানান, শুক্রবার সকালে এলাকার মানুষের মাধ্যমে জানতে পারি সীমান্তে ২৬ এস মেইন পিলার হতে 3-টি এর কাছে কাটা তারের বেড়ার কাছে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে সিও স্যারকে জানানোর পর ঘটনাস্থল থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পাশে ৫-৬ কেজি গাঁজার প্যাকেট পাওয়া যায় বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.