মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬৯ পিস স্বর্ণের বারসহ আটক ২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । আজ বৃহস্পতিবার(৩১ অক্টোবর) সকালে বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে ২০ পিস স্বর্ণের বারসহ নুরুল ইসলাম (৩২) কে এবং বেনাপোল বর্ডারের সাদিপুর রাস্তার মাথায় সিটি হোটেল থেকে ৪৯ পিস স্বর্ণবারসহ মোমিন (৫০) নামে এক যুবককে আটক করে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে এক লোকাল পরিবহনে তল্লাশি করে ২০ পিস (২ কেজি ৩শ” ৩৫) গ্রাম স্বর্ণ সহ নুরুলকে আটক করা হয়। উক্ত স্বর্নের বারগুলো আসামীর পায়ের সাথে বিশেষ ব্যবস্থায় বাধা ছিল। যার আনুমানিক সিজার মূল্য ১,১৬,৪৫,০০০/- (এক কোটি ষোল লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা।
অন্যদিকে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি একজন পাচারকারী বিপুল পরিমানের স্বর্ণ নিয়ে বেনাপোল বর্ডারের সাদিপুর মোড়ে সিটি হোটেলে অবস্থান করছে। এসময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে ৪৯টি স্বর্ণেরবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৮শ’ ২০ গ্রাম । যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা ।
যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে.কর্নেল কর্নেল সেলিম রেজা জানান, আটক আসামিদের নামে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।