Friday, August 28

বেনাপোল সীমান্তে ফেনসিডিল গাঁজা সহ আটক ২

0

বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোল ধান্যখোলা সীমান্ত থেকে ৮৯৬ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ও ৬ কে‌জি গাঁজা সহ দুইজনকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর)সকালে ধান্যখোলা মাঠের মধ্যে থেকে ফেনসিডিল গুলো উদ্ধার এবং ঘিবা বটতলা থেকে ৬ কে‌জি গাজা সহ আবদুল্লাহ(২৭) ও আলামিন(২২) নামে দুইজনকে আটক করেছে। আটক আবদল্লাহ ঘিবা গ্রামের শহিদের ছেলে ও আলামিন একই গ্রামের সাইফু‌লের ছেলে।

ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম সরোয়ার হোসেন পরিত্যক্ত অবস্থায় ৮৯৬ বোতল ফেনসিডিল ও ৬ কে‌জি গাঁজা সহ দুইজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক মাদক সহ আসামীদের থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.