Tuesday, August 25

বেনাপোল সীমান্তে ফেন্সিডিল সহ আটক ২

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে ৪৭ বোতল ফেন্সিডিলসহ হুমায়ুন(২৫) ও রকি খান (৩০)নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।।

সোমবার ৭ই অক্টোবর সকাল ১০ টার সময় তাদেরকে আটক করা হয়। হুমায়ুন বেনাপোল গাতীপাড়া গ্রামের বাসিন্দা ও রকি খান চরমোগরিয়া থানার মাদারীপুর এলাকার বাসিন্দা।

২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান গোপন সংবাদের ভিত্তিতে ফেনসিডিল সহ তাদেরকে আটক করা হয়েছে। মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.