Friday, September 11

বেনাপোল হুন্ডির ৫ লাখ টাকাসহ ভারতীয় নাগরিক আটক

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল(যশোর) প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্টের রফতানি গেটে অভিযান চালিয়ে ৫ লাখ হুন্ডির টাকা সহ জাকির গাজি (২৯)নামে একজন ভারতীয় পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ বুধবার (০৯ জানুয়ারি ) দুপুর সাড়ে ১২ টার সময় বেনাপোল বন্দরের রফতানি গেট থেকে হুন্ডির টাকা সহ ওই ভারতীয় পাচারকারীকে আটক করে বিজিবি। আটক ভারতীয় হুন্ডি পাচারকারী জাকির গাজি বনগাঁ এলাকার সামছুর গাজির ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি একজন ভারতীয় হুন্ডি পাচারকারী বেনাপোল চেকপোষ্টের রফতানি গেট দিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে বেনাপোল বাজারের দিকে যাবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম, ল্যান্স নায়েক নজরুল ইসলাম, ল্যান্স নায়েক হুমায়ুন, সিপাহী সিদ্দিকুর রহমান ও সিপাহী বদরুল সেখানে অভিযান চালিয়ে হুন্ডি পাচারকারী জাকির গাজী কে ৫ লাখ হুন্ডির টাকা সহ আটক করে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. আরিফুল হক ৫ লাখ হুন্ডির টাকা সহ জাকির গাঁজি নামে এক জন হুন্ডি পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের টাকা সহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.