Thursday, August 20

বেলকা মজিদ পাড়া স্কুলে বাৎসরিক মিলাদ মাহ্ফিল

0

মোঃ হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয় বাৎসরিক মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় চত্ত¡রে মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্ল্যাহ, বাজারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আলতাফ হোসেন, পরাণ বয়েজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, চৌমহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুসলিম আলী, হায়দার আলী প্রমূখ। অনুষ্ঠানে মিলাদ মাহ্ফিলের উপর আলোচনা ও দোয়া পরিচালনা করেন উপজেলা বাহিরগোলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন। পরে তবারক বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.