Thursday, August 6

বেড়েছে এলপি গ্যাসের দাম ১২ কেজিতে ২৯ টাকা

0

বাজারে আবারো বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের দাম। এবার ১২ কেজির সিলিন্ডারে বাড়ানো হয়েছে ২৯ টাকা। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৩ টাকা।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল ৩টায় নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

ঘোষণায় জানানো হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৯ টাকা ৪০ পয়সায় সমন্বয় করা হয়েছে। এ ছাড়া, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির মূসকসহ প্রতি কেজির মূল্য ১১৫ টাকা ৫৭ পয়সায় সমন্বয় করা হয়েছে। মূসকসহ অটোগ্যাসের প্রতি লিটারের মূল্য ৬৫ টাকা ৬৭ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.