Tuesday, September 1

ব্যক্তিগত সফরে রোববার রংপুর যাচ্ছেন এরশাদ

0

রংপুর যাচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। চার দিনের ব্যক্তিগত সফরে তার সফরসঙ্গী হিসেবে থাকছেন- জাতীয় পার্টির মহাসচিব ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা এমপি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

রোববার সকাল সাড়ে ১০টায় হেলিকপ্টারযোগে রংপুর সেনানিবাসের উদ্দেশ্যে রাজধানী ছাড়বেন এইচ এম এরশাদ।

বেলা সাড়ে ১১টায় রংপুর সেনানিবাসে পৌছে তিনি হোটেল গ্র্যান্ড প্যালেসে যাবেন। ৪ ও ৫ ফেব্রুয়ারি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

৬ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৪টায় রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রংপুর ছেড়ে আসবেন তিনি।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদের বুধবার সন্ধ্যা ৬টায় রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.