Wednesday, August 19

ব্যতিক্রম বুড়িমারী ইউপি চেয়ারম্যান, ফোন করলেই ত্রাণসামগ্রী নিয়ে বাড়িতে

0

নুরনবী সরকার, লালমনিরহাটঃ সমাজের নিম্ন-মধ্যবিত্ত চাকরিজীবীরা অনেক কষ্টে জীবন-যাপন করছেন। সামাজিক আত্মসম্মানের ভয়ে সরকার বা স্থানীয়ভাবে কারও কাছে সাহায্য চাইতে পারছেন না তারা। এমন নিম্ন-মধ্যবিত্তদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন বুড়িমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত। ফোন বা এসএমএস করলেই নিম্ন-মধ্যবিত্তদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিবেন এমন একটি পোস্ট দিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) পর্যন্ত কল আসা এমন ২২ টি পরিবারের বাড়িতে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। এটি অনন্য দৃষ্টান্ত বলে দাবি করছেন স্থানীয়রা।

এ বিষয়ে বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাত বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সরকারী ও বেসরকারী উদ্যোগে দুস্থ ও গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ চলছে। তাদেরকে অনেকে বাড়ী বাড়ী খাদ্য পৌছে দিচ্ছে । গরীব অসহায় মানুষ লাইনে দাঁড়িয়ে খাদ্যসামগ্রী নিলেও মধ্যবিত্ত পরিবারের অনেকেই অভাব থাকলেও আত্মসম্মানের কথা চিন্তা করে কাউকে তা বলতে পারেন না। এজন্য আমি এ উদ্যোগ নিয়েছি।

তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- প্রিয় বুড়িমারী ইউনিয়নবাসী, অত্যান্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, আমি দুঃখিত আমার ইউনিয়নের অনেক মধ্যবিত্ত পরিবার নিজের আত্নসম্মান বোধের কথা চিন্তা করে না খেয়ে দিনযাপন করছেন। আমি সদয় মিনতি করছি আমার দু’টো মোবাইল নম্বরের যে কোন একটিতে ০১৭১৩৭৬৩৪৬২, ০১৭১১৮৫৬০৫৬, যদি কেউ না খেয়ে থাকেন কষ্ট করে একটা এসএমএস করলে আমি শান্তিতে থাকতে পারবো। আর হ্যাঁ আমি ওয়াদা করছি, শুধু আপনি কিংবা আপনার পরিবার, আমি এবং আল্লাহ ছাড়া আর তৃতীয় কোন ব্যক্তি জানতে কিংবা বুঝতে পারবে না, আপনার পরিচয় গোপন রাখা হবে। আমার যেটুকু সামর্থ্য থাকবে সেই সামর্থ্যানুযায়ী আপনার বাড়িতে নিজে গিয়ে দিয়ে আসবো। আমার স্বেচ্ছাসেবীরাও জানতে পারবে না কথা দিলাম।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.