মো. আশরাফুল আলম, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে নানা অভিযোগ। ব্যাংকের সীল স্বাক্ষর জালিয়াতি করে নতুন বিদ্যুৎ সংযোগ। গ্রাহক হয়রানির স্বীকার।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির শমসের নগর গ্রামের মোঃ আব্দুস সাত্তার এর স্ত্রী মোছাঃ ফাইমা বেগম পিডিবি থেকে নতুন বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে মোছাঃ ফাহিমা বেগম ২২/০৮/২০১৭ ইং তারিখে ফুলবাড়ী বিদ্যুৎ অফিসে মিটার রিডার মোঃ মোস্তাকিম বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা বলে উক্ত ব্যক্তির নিকট থেকে ৫০০০ টাকা গ্রহণ করেন।
একই ভাবে শিবনগর ইউপির পাঠকপাড়া গ্রামের জহির উদ্দিন শাহ্ এর পুত্র খয়বর শাহ্ আবেদন করলে তার কাছ থেকে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার জন্য ৫০০০ টাকা গ্রহণ করেন। কিন্তু বিদ্যুৎ গ্রাহকদের বাড়িতে বিদ্যুতের বিল না যাওয়ায় তারা ফুলবাড়ী আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ অফিসে চলতি মাসে খোঁজ নিয়ে জানতে পারে তাদের টাকা ব্যাংকে জমা হয়নি।
ব্যাংকের পাওয়া কাগজ গ্রাহকেরা নিয়ে ফুলবাড়ী অগ্রণী ব্যাংক শাখার ম্যানেজার প্রফুল্ল কুমার রায় এর সাথে এ বিষয়ে কথা বললে তিনি জানান, ফাহিমা ও খয়বর শাহ্ নামে ব্যাংকে ২৩ শে আগস্ট ২০১৭ ইং তারিখে বিদ্যুতের কোন টাকা জমা হয়নি। ব্যাংকের সীল ও সহি ব্যাংক কর্তৃপক্ষের নয় বলে জানান।
এ বিষয়ে ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মোঃ মাহাবুবুর আলম এর সাথে কথা বললে তিনি জানান, তিনি জানান খয়বর শাহ্ নামে হিসাব নং ১৭২১৩/এ এই হিসাব নম্বর ও ফাহিমা হিসাব নং- ১৭২১৪/ই বিদ্যুৎ বিল একাউন্ট নম্বর খোলা হয়। এ বিষয়ে জানতে চাইলে মিটার রিডার মোঃ মোস্তাকিম কে দায়ি করে।তবে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এতে বুঝা যায়, ফুলবাড়ী আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ অফিসে অনিয়ম দূর্নীতি ব্যাপক বিস্তার করছে। ফুলবাড়ী বিদ্যুৎ অফিসে মিটার রিডারদের খপ্পরে পড়ে বিদ্যুৎ গ্রাহকেরা অফুরন্ত ক্ষতি সাধন হচ্ছে। মিটার না দেখে মিটারের অতিরিক্ত বিল করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন বিদ্যুৎ গ্রাহকেরা।