Sunday, August 23

ব্যাটিংয়ে নেমেই ফের বিপর্যয়ে বাংলাদেশ

0

ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টের প্রথম ইনিংসে ৩৪৩ রানে পিছিয়ে থেকে ম্যাচের তৃতীয় দিনের সকালে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ও ইমরুল কায়েস তাদের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন।
ইমরুলের পর এবার ঠিক ৬ রানেই ফিরলেন সাদমান ইসলাম। দুজনের ক্ষেত্রেই উইকেট শিকার বোলার আগের মতোই! বাংলাদেশ। স্কোর ২ উইকেটে ১৬।

ইনিংস ঘোষণা করেছে ভারত। তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে নামেনি স্বাগতিকরা। নতুন দিনের শুরুতেই তাই দ্বিতীয় ইনিংস শুরু করেছে টাইগাররা।

ইন্দোর টেস্টের দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৪৯৩ রানে শেষ করা ভারত ওই স্কোরেই ঘোষণা করেছে তাদের প্রথম ইনিংস। বাংলাদেশের চেয়ে ৩৪৩ রানে এগিয়ে থেকে বোলিংয়ে নেমেছে বিরাট কোহলিরা। বাংলাদেশের ইনিংস শুরু করেছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম।

প্রথম ইনিংসে বাংলাদেশ ও ভারতের পার্থক্য একাই গড়ে দিয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। এই ওপেনার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূরণ করে খেলেছেন ২৪৩ রানের ইনিংস। যেখানে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছিল মাত্র ১৫০ রানে।

বাংলাদেশের বোলারদের ভুগিয়েছেন আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা ও চেতেশ্বর পূজারাও। তিনজনই পূরণ করেছেন হাফসেঞ্চুরি। রাহানে খেলেন ৮০ রানের ইনিংস, আর পূজারা করেন ৫৪ রান। অন্যদিকে জাদেজা ৬০ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেছিলেন। তার সঙ্গে ১০ বলে ঝড়ো ২৫ রানের ইনিংস খেলে ফিরেছিলেন উমেশ যাদব।

বাংলাদেশি বোলারদের হতাশার প্রথম ইনিংসে সফল কেবল আবু জায়েদ রাহী। ভারতের হারানো ৬ উইকেটের ৪টিই তার দখলে। আর একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.