চট্টগ্রাম নগরীর আতুরারডিপু বনানী আবাসিক এলাকায় অবস্থিত ব্রাইট মুন একাডেমীর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় একাডেমী প্রাঙ্গনে অধ্যক্ষ নুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবি এডভোকেট কামরুল হাসান নাজিম। বিশেষ অতিথি ছিলেন ব্রাইট মুন একাডেমীর নিবার্হী পরিচালক মো: জাকির হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ওসমান গণি ফারুক, উপাধ্যক্ষ নুসরাত জাহান একা, মুস্তাফিজুর রহমান, লায়লা আকতার, মিনু আক্তার, সরফুল হাসান, সায়মা সুলতানা, মঈন উদ্দিন, সুমি আক্তার, নুরুন নেছা, এরশাদ আলম, তাহিন্না আক্তার, মোস্তফা রেজা, শাহাদাত হোসেন, ফারজানা ববি ও এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ব্রাইট মুন একাডেমী প্রতিষ্ঠাকাল থেকে নৈতিকতার শিক্ষা ও আধুনিক শিক্ষার মাধ্যমে দেশপ্রেমিক নাগরিক তৈরীতে অগ্রণি ভুমিকা পালন করছে। তিনি বলেন, ব্রাইট মুন একাডেমীর শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আহবান জানান।