ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় ইটভাটার তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন- মো. জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ (৩০)।আহত দুজন হলেন- খেজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০)।হতাহতদের সবার বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভোরে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরের ইউনিয়নের বৈশামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, ভোরে অটোরিকশায় করে বাড়ি থেকে ইটভাটায় যাচ্ছিলেন তারা। বৈশামুড়া নামক এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন দুইজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।