Friday, August 28

ব্রিটেনে আগাম সাধারণ নির্বাচন ১২ ডিসেম্বর

0

ব্রিটেনের আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ডিসেম্বর। প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রেক্সিটের অচলাবস্থার মধ্যেই পার্লামেন্টে কয়েক মাস ধরেই নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন। অবশেষে পার্লামেন্টের ভোটে নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছেন এমপিরা।

নির্বাচনের পক্ষে ৪৩৮ জন এবং বিপক্ষে ২০ জন ভোট দিয়েছেন। ১৯২৩ সালের পর এই প্রথম হাউস অব কমন্স ডিসেম্বরে সাধারণ নির্বাচনের পক্ষে অনুমোদন দিল।

যদিও এই বিলটি লর্ড সভায় অনুমোদন হতে হবে এবং চলতি সপ্তাহের শেষের দিকেই এটি আইনে পরিণত হতে পারে। যদি তাই ঘটে তবে নির্বাচনী প্রচারণার জন্য মাত্র পাঁচ সপ্তাহ বাকি থাকবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী জনসন বলেছেন, ব্রেক্সিট এবং দেশের ভবিষ্যতের বিষয়ে দেশের জনগণকে অবশ্যই মতামত দিতে হবে। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই নির্বাচন বেক্সিট চুক্তি এবং বর্তমান পার্লামেন্টের অচলাবস্থা নিরসনে তাকে নতুন দিক নির্দেশনা দেবে।

প্রসঙ্গত, ব্রেক্সিটের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে যুক্তরাজ্য।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.