Friday, November 6

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের উন্নয়ন কাজে শ্রমিক নিয়োগের দাবীতে আলোচনা সভা

0

মো. আশরাফুল আলম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন কাজে শ্রমিক নিয়োগের দাবীতে তাপ বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক ঐক্য সংগঠনের এক আলোচনা সভা অনুষ্ঠিত ।

আজ ২২ শে ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের অস্থায়ী কার্যালয়ে শ্রমিক ঐক্য সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুুিষ্ঠত হয়। আরোচনা সভায় সংগঠনের সাধারন সম্পাদক মো. আবু সাঈদ তিনি তার বক্তব্যে বলেন, ৩য় ইউনিটের উন্নয়ন কাজ শেষ হয়ে গেছে। এখানে দক্ষ শ্রমিকদেরকে নিয়োগ করতে হবে।

তিনি আরও বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের সহস্রাধিক শ্রমিক উন্নয়ন কাজে নিয়োজিত ছিলো। তারা কাজে নিয়োজিত থাকায় অভিজ্ঞ ও দক্ষতা অর্জন করেছে। আমরা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের কতৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টান্যাশনাল এর কতৃপক্ষের নিকট ২৬/১০/২০১৭ইং তারিখে ও ০৯/১১/২০১৭ইং এবং ০৮/১২/২০১৭ইং তারিখে প্রায় ২শত শ্রমিক বিভিন্ন কাজে নিয়োগের আবেদন করি। তাপ বিদ্যুৎ কতৃপক্ষ কর্মহীণ রেখে বাহির থেকে বিদ্যুৎ উৎপাদন ও বিতরন কাজে লোক নিয়োগ করার প্রক্রিয়া চালাচ্ছেন। আমাদের শ্রমিকদেরকে নিয়োগ না করে বাহির থেকে কোন লোক নিয়োগ করতে দেয়া হবে না।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ঐক্য সংগঠনের সভাপতি মো. হাবিবুর রহমান,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন দিনাজপুর শাখার সাধারন সম্পাদক এস এম মো. নুরুজ্জামান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফুলবাড়ী শাখার সাধারন সম্পাদক মো. মাজেদুর রহমান,তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ঐক্য সংগঠনের সাধারন সম্পাদক মো. আবু সাঈদ বলেন,আগামী ১৫ই জানুয়ারী ২০১৮ইং এর মধ্যে আমাদের দাবী সমূহ বাস্তবায়নের দৃশ্যমান অগ্রগতি না হলে দাবী আদায়ের লক্ষে আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হবে। এসময় তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক ঐক্য সংগঠনের শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.