Sunday, September 13

বড়হাতিয়া, আধুনগর ও চুনতি ইউনিয়নে ড. আবু রেজা নদভী’র ব্যাপক গণসংযোগ

0

২২ ডিসেম্বর লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া, আধুনগর ও চুনতি ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। সকাল ১০টা থেকে সেনেরহাট, কুমিরাঘোনা, মনুফকিরহাট, ভবানীপুর, রশিদেরঘোনা, পশ্চিম চুনতি, চুনতি বাজার, আধুনগর খানহাট এলাকায় গণসংযোগ ও বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন। বক্তৃতায় ড. আবু রেজা নদভী বলেন, সাতকানিয়া লোহাগাড়ার পাড়া মহল­ায় নৌকার গণজোয়ার দেখে অন্য প্রার্থীরা মাঠে নামতে ভয় পাচ্ছে। তিনি নৌকার পক্ষে বর্তমান গণজোয়ারকে বিগত পাঁচ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের সুফল আখ্যায়িত করে বলেন, আগামীতেও সাতকানিয়া লোহাগাড়া আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারলে সাতকানিয়া লোহাগাড়া উপজেলা দেশে উন্নয়নের রোল মডেলে পরিণত হবে। কুমিরাঘোনার পথসভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপ- দপ্তর সম্পাদক বিজয় বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.শাহ আলম, নুরুল আলম জিকু, বড়হাতিয়া আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান দুলাল, সাধারান সম্পাদক রুনা বড়ুয়া, সোনাকানিয়া ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার আবু তাহের, আওয়ামীলীগ নেতা বাহাদুর চৌধুরী, বাবু শুকলাল শীল, এরফানুল করিম চৌধুরী, যুবলীগ নেতা বাদশা খালেদ, এস এম সাহেদ, মিজানুর রহমান মিজান, মোরশেদুল আলম নিবিল, সাইফুল হাকিম, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ। চুনতি বাজার ও আধুনগর খানহাট চত্বরে পথসভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব আসিফ ইকবাল, অধ্যাপক মুহিউদ্দির মাহী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জান মোহাম্মদ সিকদার, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, আধুনগর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব মিয়া, চুনতি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন জনু, চুনতি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আলম পল্টু, সমাজকর্মী মোহাম্মদ ইব্রাহিম কবির, মাওলানা মোহাম্মদ ইসমাঈল কবির, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.