Saturday, September 12

ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম জেলার গ্রেট কাইন্ডনেস চ্যালেঞ্জ-২০১৮ সম্পন্ন

0

মুজিব উল্ল্যাহ্ তুষার, চট্টগ্রাম : ২০ নভেম্বর ১০টায় চট্টগ্রাম এর বহুল প্রচারিত দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার ও রম্যলেখক সাংবাদিক রাশেদ রউফকে ফুল ও ধন্যবাদ পত্র প্রদানের মধ্য দিয়ে শুরু হয়।
গ্রেট কাইন্ডনেস চ্যালেঞ্জ হচ্ছে বিশ্ব শান্তির জন্য অন্যের ভালো কাজের প্রতি সম্মান দেখানো ও ভালো কাজ করতে উৎসাহিত করার একটি প্রয়াস যা বিশ্বব্যাপী পালন করা হয়, উক্ত আন্তর্জাতিক উদ্যোগের অংশীদার হিসেবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) এর স্বেচ্ছাসেবকেরা তাদের নিজ নিজ জেলায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা, দমকল কর্মী,সাংবাদিক, চিকিৎসক, সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ যারা এই দেশকে সুন্দর, সু-শৃঙ্খল ও শান্তিপূর্ণ করে তোলার জন্য নির্ঘুম ও নিরলস পরিশ্রম করে যাচ্ছে, নিজ নিজ কর্মক্ষেত্রে গিয়ে তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপনপূর্বক কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে।

কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসিন, জেলা বার কোর্টের সভাপতি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল, এনটিভির চট্টগ্রাম জেলার ব্যুরো চীফ শামসুল হক হায়দারী, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মোঃ আজিজুর রহমান সিদ্দিকী, চট্টগ্রাম ফায়ার ব্রিগেড এর উপ-পরিচালক মোঃ, সহকারী পুলিশ কমিশনার (পাচঁলাইশ জোন) দেবদূত মজুমদার, চট্টগ্রাম আমেরিকান কর্নারের পরিচালক রুমা দাশ,অনলাইন নিউজ টিভি স্বাধীন কন্ঠের ব্যুরো চীফ প্রত্যেকের কর্মক্ষেত্রে গিয়ে ফুল প্রদান ও ধন্যবাদ পত্র প্রদান করা হয়।

ভিবিডি চট্টগ্রাম জেলার ভাইস প্রেসিডেন্ট মোঃ জিয়াউল হক,সেক্রেটারি মোঃ নাভিদ নেওয়াজ,ট্রেজারার মোঃ আসিফ,হিউমান রিসোর্স অফিসার মোঃ রাশেদুল কবির ফরহাদ,পাবলিক রিলেশন অফিসার মোঃ কাউসার, কমিটি মেম্বার, ইন্সটিটিউশন রিপ্রেজেন্টিভ মেম্বার ও জেনারেল ভলান্টিয়ারদের সরব উপস্থিতিতে উক্ত প্রোগ্রাম সম্পন্ন হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.