Tuesday, August 25

ভাটারায় বাসের ধাক্কায় নিহত ২

0

রাজধানীর ভাটারায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এতে গুরুতর আহত হয়েছেন চালকসহ আরো দুইজন। আজ বুধবার সকাল ছয়টার দিকে কোকাকোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বেলাল (৩০) ও শ্যামল (৩৫)।

ভাটারা থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, যাত্রীবাহী অটোরিকশাটি ঘটনাস্থলে ইউটার্ন নিচ্ছিলো। এ সময় দ্রুতগতির একটি নাইট কোচ ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক দুজনকে মৃত বলে জানান। আহত সিএনজি চালক আবু সাঈদ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অজ্ঞাত পরিচয়ের এক যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.