Tuesday, August 25

ভারতীয় রুপী ও  ইউএস ডলারসহ পাসপোর্ট যাত্রী আটক

0
মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃবেনাপোল আমড়াখালী নামক  চেকপোস্টে ভারতীয় রুপী ২২,৪৬,৪০০,
ইউএস ডলার ৩০০০ সহ  মোজাম্মেল হক শাহীন নামের এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রী আটক করেছে  ৪৯,ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা । বাংলাদেশী ঐ পাসপোর্ট যাত্রী ভারত হয়ে দেশে ফিরছিল।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন এবং কাস্টমস এর কার্যক্রম শেষ করে সে তার গন্তব্য স্থলে যাওয়ার জন্য বেনাপোল-ঢাকা রুটের সৌদিয়া পরিবহনে ওঠে। বাসটি বিজিবি`র আমড়াখালী চেকপোস্টের তল্লাশী কেন্দ্রে পৌছলে সেখানকার দায়ীত্বরত বিজিবি`র সদস্যরা তল্লাশী অভিযান চালায়। তল্লাশীর সময় মোজাম্মেল এর সাথে বিজিবি সদস্যদের একপ্রকার কথাকাটাকাটি হয়। ক্রমেই বিজিবি`র সন্দেহ বাড়তে থাকে। পরে তার দেহ তল্লাশী করলে উল্লিখিত পরিমান রুপী এবং ডলার ধরা পড়ে। ঐ পাসপোর্ট যাত্রীর বাড়ী নারায়নগঞ্জের ফতুল্লায়।
আনুষ্ঠানিক কার্যক্রম শেষে হুন্ডি পাচারকারী ঐ পাসপোর্ট যাত্রীকে বৈদেশিক মুদ্রাসহ বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.