Friday, August 21

ভারতেও এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ!

0

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েই দিব-রাত্রির গোলাপি বলের টেস্ট আয়োজন করেছেন সৌরভ গাঙ্গুলি। গোলাপি আয়োজনে মুগ্ধ করেছন ক্রিকেট বিশ্বকে।। সঙ্গে প্রমাণ করে দিয়েছেন টেস্টের ভবিষ্যত এখন গোলাপি বল তথা দিবা-রাত্রির টেস্ট। কলকাতায় গোলাপি বলের টেস্টসহ দুই টেস্টের সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারিয়েছে ভারত। এবার ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ আয়োজনের কথা ভাবছে।

আগামী বছরের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকি উপলক্ষ্যে ঢাকায় এশিয়া একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের দুটি টি-২০ খেলার কথা আছে। ওই ম্যাচের জন্য এরই মধ্যে বিসিসিআইয়ের কাছে ও এশিয়ার অন্যান্য বোর্ডের কাছে ক্রিকেটার চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সৌরভ গাঙ্গুলিও মার্চে ভারতের সরদার প্যাটেল স্টেডিয়ামে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ আয়োজন করতে চান। দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হতে যাচ্ছে সরদার প্যাটেল স্টেডিয়াম। এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ দিয়ে তাই এই স্টেডিয়াম উদ্বোধনের পরিকল্পনা করেছে ভারতীয় বোর্ড।

ভারত প্রায় সাতশ’ কোটি রুপি খরচ করে নির্মাণ করছে এই স্টেডিয়াম। এখানে দর্শক ধরবে এক লাখ ১০ হাজার। বর্তমান ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন। সেখানে এক লাখ ২৪ জন বসে খেলা দেখতে পারেন। আহমেদাবাদের এই স্টেডিয়ামটির কাজ মার্চে শেষ হবে বলে মনে করা হচ্ছে। তাই মার্চেই বিশ্ব একাদশের বিপক্ষে ওই ম্যাচ আয়োজনের পরিকল্পনা ভারতের।

রোববার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানান, এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের বিপক্ষে ম্যাচটি আইসিসির অনুমতি সাপেক্ষে আয়োজন করতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.