Sunday, September 20

ভারতের উত্তরাখণ্ডে বাস খাদে পড়ে নিহত ১০

0

ভারতের উত্তরাখণ্ডের তিহরি জেলায় একটি বাস ২৫০ মিটার গভীর খাদে পড়ে নিহত হয়েছেন অন্তত ১০ যাত্রী। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে আরও নয় জন। বাসে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডে।

সুলিয়াধারের কাছে হৃষিকেশ গঙ্গোত্রী হাইওয়ের উপর চাকা পিছলে খাদে পড়ে যায় উত্তরাখণ্ড পরিবহণ দপ্তরের বাসটি। সেই সময় বাসে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। বাসটি উত্তরকাশী থেকে হরিদ্বার যাচ্ছিল।

বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দুই লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছে প্রশাসন৷ এছাড়া আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার জন্য হেলিকপ্টারে করে তাদেরকে হাসপাতালে নেয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷
উল্লেখ্য, এর আগে চলতি বছরের এপ্রিলে দেশটির হিমাচল প্রদেশে একটি স্কুল-বাস খাদে পড়ে গিয়ে ২৬ শিশুর মৃত্যু হয়েছিল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.