Monday, September 14

ভারতের তেলেঙ্গানায় তীর্থ যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ নিহত ৪০

0

ভারতের তেলেঙ্গানা রাজ্যের জাগতিয়াল জেলায় ৬২ জন তীর্থযাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে গেলে ৬ শিশুসহ ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। রাষ্ট্রীয় মালিকানাধীন (TSRTC) পরিবহনের বাসটি আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় পতিত হয়।
একটি মন্দির ভ্রমণ শেষে তীর্থযাত্রীরা বাসটিতে করে শহরে ফিরছিল। খবর টাইমস অব ইন্ডিয়া।

জাগতিয়ালের পুলিশ সুপার সিন্দু সরমা, ডিস্ট্রিক্ট কালেক্টর এ শরত মুখ্যমন্ত্রী কে চন্দ্র শেখর রাও এর নির্দেশে উদ্ধার কাজ পরিচালনা করছেন।
ডিস্ট্রিক্ট কালেক্টর এ শরত জানান, দুর্ঘটনাটি স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে ঘটে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ২০ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্র শেখর রাও দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.