Sunday, September 6

ভারতের নির্বাচনী প্রচারণায় নায়ক ফেরদৌস

0

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রচারণায় অংশ নিতে দেখা গেছে নায়ক ফেরদৌসকে। বিভিন্ন জনসভায় তাকে বক্তব্য রাখতে দেখা যায়।
দেশের পাশাপাশি কলকাতার বাংলা ছবির দর্শকের কাছেও পরিচিত মুখ ফেরদৌস। তাইতো ভারতের লোকসভা নির্বাচনী প্রচারণাতেও মাঠে আছেন তিনি। লোকসভা নির্বাচনের সাত দফার প্রথম দফা শেষ হয়েছে।

আগামী ১৮ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন শুরু হতে যাচ্ছে। দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে রোববার (১৪ এপ্রিল) প্রচারণা চালিয়েছেন তিনি।
ফেরদৌসের সঙ্গে আরও ছিলেন দুই জনপ্রিয় টালিউড তারকা অঙ্কুশ ও পায়েল সরকার।

এদিকে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ফেরদৌসের এই প্রচারণা নিয়ে বলেছেন, ‘ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দল কিভাবে বিদেশি নাগরিককে দিয়ে পশ্চিমবঙ্গে রোড শো করায়? আমরা এই ঘটনার নিন্দা জানাই।’
আগামী ১৮ এপ্রিল বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রায়গঞ্জ, দার্জিলিং ও জলপাইগুড়িতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.