Saturday, August 29

ভারতের বিপক্ষে ইংলিশদের শুভসূচনা

0

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করেছে ইংল্যান্ড। ভারতীয় বোলারদের দেখেশুনে খেলে প্রথম পাঁচ ওভারে বিনা উইকেটে ২৮ রান তুলেছে মরগান বাহিনী।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ইংলিশদের সংগ্রহ বিনা উইকেটে ৯৭ রান। ক্রিজে আছেন দুই ওপেনার জেসন রয় ৪৪ রানে এবং জনি বেয়ারস্টো ৪৮ রানে।

এর আগে বিশ্বকাপের ৩৮তম ম্যাচে আজ রোববার ইংল্যান্ডের মুখোমুখি ভারত। সেমিতে যাওয়ার লড়াইয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে এ ম্যাচে টস জিতে ব্যাটিং নেন ইংলিশ ক্যাপ্টেন ইয়ন মরগান।

এদিকে আজ ইংল্যান্ডকে হারাতে পারলেই আজ অজিদের পর দ্বিতীয় দল হিসেবে সেমি নিশ্চিত করবে কোহলি বাহিনী। অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচটি জিতলেও সেমিফাইনাল নিশ্চিত হবে না ইংল্যান্ডের। আবার হারলেও সেমির আশা পুরোপুরি শেষ হয়ে যাবে না।

তবে ঘরের মাঠের বিশ্বকাপে লিগপর্ব থেকে বাদ পড়ার শঙ্কা ভালোভাবেই ভর করেছে ইংলিশদের মনে। তাই নিজেদের ভাগ্য নিজেদের হাতে রাখতে স্বাগতিকদের জন্য আজ সর্বার্থেই বাঁচা-মরার ম্যাচ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.