Saturday, August 1

ভারতে ইলিশ রপ্তানি শুরু, প্রথম ধাপে গেল ১৮ টন

0

চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। রপ্তানির অংশ হিসেবে প্রথম ধাপে ১৮ মেট্রিক টন (১৮ হাজার কেজি) ইলিশ মাছ ভারতে গিয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ছয়টি ট্রাকে করে এসব মাছ যশোরের বেনাপোল বন্দরে পৌঁছে। পরে মাছের মান পরীক্ষা করে তা ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়।বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ২৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির প্রথম চালানে ১৮ মেট্রিক টন ইলিশ আজ ভারত গিয়েছে। ছয়টি ট্রাকে করে এসব মাছ বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করে। এসব মাছের কেজি প্রতি রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার পড়ে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.