Wednesday, August 12

ভারতে বজ্রপাতে নিহত ৬৮ জন

0

ভারতে বজ্রপাতে ৬৮ জন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ১৭ জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গতকাল রোববার দেশটির উত্তরপ্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র বৃষ্টিপাতের মাঝে বজ্রপাতে এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদমাধ্যমটি বলছে, রোববার বজ্রপাতে উত্তরপ্রদেশে নিহত হয়েছেন মোট ৪১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে রাজ্যটির প্রায়াগরাজ জেলায়। সেখানে ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া ফিরোজাবাদ জেলায় নিহত হয়েছেন ৩ জন। এছাড়া রাজ্যটির শিকোহাবাদের নাগলা উমর গ্রামে দু’জন কৃষক মাঠে কাজ করছিলেন, এসময় হঠাৎ করে বৃষ্টি আসায় তারা একটি নিমগাছের নিচে আশ্রয় নেন। একপর্যায়ে সরসারি নিম গাছে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। অপর একটি গ্রামেও অমর সিং নামে এক কৃষকের মৃত্যু হয়।

শুধু মানুষ না, বজ্রপাতে মারা গেছে গরু-ছাগলও। এসময় ৪২টি ছাগল ও একটি গরুর মৃত্যু হয়।

 

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.