Thursday, September 17

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৩০

0

ভারতের উত্তরপ্রদেশের মেইনপুরি জেলায় একটি দ্রুতগামী ভলভো বাস উল্টে ১৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। বুধবার সকালে দেশটির মনিপুর দানহারা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

ওই বাসটি রাজস্থানের জয়পুর থেকে উত্তরপ্রদেশের ফারুখাবাদে যাচ্ছিল। ওই বাসটিতে ৮০ থেকে ৯০ জন যাত্রী ছিল। আহতদের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর ইন্ডিয়া টিভি, দ্য উইক, ফিনানসিয়াল এক্সপ্রেসের।

একজন যাত্রী জানিয়েছেন, ওই বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল। এমনকি বাসের ছাদেও যাত্রী ছিল বলে দাবি করেছেন ওই ব্যক্তি। তিনি বলেন, চালক খুব বেপরোয়াভাবে বাস চালাচ্ছিলেন। ওই যাত্রী বলেন, আমরা চালককে চিৎকার করে গতি কমাতে বলছিলাম এবং বাস থামানো চেষ্টা করছিলাম। কিন্তু সে আমাদের কথা শোনেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অনেক দ্রুতগতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে যায়। এ ঘটনায় বাসের চালকও আহত হয়েছেন। তাকে একটি হাসপাতালে নেয়া হয়েছে এবং পুলিশ তার বক্তব্য নেয়ার জন্য অপেক্ষা করছে।

এদিকে মেইনপুরি জেলা ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। অন্যদিকে জেলা প্রশাসন কর্তৃপক্ষ ওই দুর্ঘটনার ব্যাপারে জানার পর ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। খবরে জানা গেছে, রাস্তা থেকে বাসটি সরিয়ে দিতে সেখানে ক্রেন পাঠানো হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.