Tuesday, August 11

ভারত কেবল প্রতিবেশীই নয়, পরীক্ষিত বন্ধুও : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ভারত কেবল নিকটতম প্রতিবেশীই নয়, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের কেন্দ্রীয় আয়োজন ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ভাষণে এ কথা বলেন তিনি।।’

আজ বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই স্বাধীনতা হঠাৎ করেই আসেনি। এর পেছনে শোষণ, নির্যাতন ও বঞ্চনার দীর্ঘ হতিহাস রয়েছে। হাজার বছরেরও বেশি সময় শোষণ-বঞ্চনা, নির্যাতন-নিপীড়নের দুঃসহ পথ অতিক্রম করলেও বাংলা ভাষাভাষী এ জনপদের মানুষের কোনো স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র ছিল না।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘দীর্ঘ নয় মাসের লড়াই শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি ছিনিয়ে আনে মহাবিজয়। আর এ বিজয়ের পেছনে যিনি সার্বক্ষণিক নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়েছেন তিনি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

স্বাধীনতাকে অর্থবহ করতে স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার কথা জানান আবদুল হামিদ। তিনি আরও জানান, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিটি কাজে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সবক্ষেত্রে নীতি-নৈতিকতা ও আদর্শ প্রতিষ্ঠার পাশাপাশি যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.