Saturday, August 22

ভারত টেস্ট সিরিজ শুরুর আগেই বাবা হওয়ার সুখবর দেন আল-আমিন

0

ভারত সফরে নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল আল-আমিনের সামনে। সেটি যথাযথভাবেই কাজে লাগিয়েছেন তিনি। এ জন্য তার পরিবারকে দিতে হয়েছে অনেক ছাড়।

অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে রেখে ভারত সফরে যান আল-আমিন। সেই শক্তি সঙ্গে নিয়েই ভারত সফরে দারুণ খেলেন তিনি। সদ্য শেষ হয়েছে টি-টোয়েন্টি সিরিজ। এবার টেস্ট সিরিজ শুরুর পালা।

এর আগেই শুনলেন সুখবর। দ্বিতীয়বার পুত্রসন্তানের বাবা হয়েছেন তিনি। সোমবার বিকালে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবা হওয়ার সুখবর দেন আল-আমিন। দোয়া চেয়েছেন সবার। সন্তানের দুটি ছবি পোস্ট করেন এ ডানহাতি পেসার।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন আল-আমিন। খেলেছেন সিরিজের সব ম্যাচ। টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেও এখনই দেশে ফেরা হচ্ছে না তার। টেস্ট সিরিজ শেষ করে তবেই দেশে ফিরতে পারবেন সদ্য বাবা হাওয়া এ পেসার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.