Saturday, September 12

ভারত থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব নাকচ মন্ত্রণালয়ের

0

ভারত থেকে গরুর মাংস আমদানির জন্য বাংলাদেশের কয়েকজন ব্যবসায়ীর প্রস্তাব নাকচ করে দিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান বলেন, এই আমদানির কোনো প্রয়োজন নেই এবং এতে দেশের পশু খামারিরা সংকটে পড়বেন।তিনি জানান, তারা তাদের আপত্তির কথা লিখিতভাবে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছেন।

এর আগে বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সমিতি এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘বাজারে গরুর মাংসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটাতে ভারত থেকে গরুর মাংস আমদানি একটি বাস্তবসম্মত সমাধান হতে পারে। ‘ এ ব্যাপারে সরকারও যথেষ্ট উৎসাহী বলে জানান তিনি।

কিন্তু তার ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পর প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিশ্চিত করল, তারা এ ধরনের মাংস আমদানির বিপক্ষে। মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান বলেন, গত দু-তিন বছরে বাংলাদেশ মাংস উৎপাদনে অসামান্য উন্নতি করেছে। তিনি বলেন, বর্তমানে বছরে বাংলাদেশের মাংসের চাহিদা ৭০ লাখ টন যার পুরোটাই এখন দেশে উৎপাদিত হচ্ছে। ফলে মাংস আমদানি করলে করলে এই খাত সংকটে পড়বে।

মাকসুদুল হাসান আরো জানান, আমদানির বদলে তারা এখন বরঞ্চ মাংস রপ্তানির সুযোগ খুঁজছেন। মান নিয়ন্ত্রণ নিয়ে এখনো আমাদের কিছু সমস্যা রয়েছে, সেদিকে নজর দেওয়া হচ্ছে।

সূত্র: বিবিসি

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.