Tuesday, August 18

ভারত থেকে বেনাপোল দিয়ে আজও ফেরত ৫০ জন: হোম কোয়ারেন্টাইনে অবস্থান

0

মোঃ আয়ুব হোসেন পক্ষী, বেনাপোল প্রতিনিধিঃ ভারতে চিকিৎসা সহ অন্যান্য কাজে গিয়ে আটকে পড়া আজ আরো ৫০ জন পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে প্রবেশ করেছে। এনিয়ে গত তিন দিনে ১৫০ জন ভারত থেকে দেশে এসেছে। ১ জন মৃত্যু ব্যাক্তি বাদে তিন দিনে মোট ১৪৯ জন পাসপোর্টযাত্রীকে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে প্রাথমিক ভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।

বুধবার বেনাপোল ইমিগ্রেশন দিয়ে সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ পাসপোর্টযাত্রী দেশে প্রবেশ করে।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি আহসান কবির জানান. গত তিন দিনে এ পথে মোট ১৫০ জন নারী পুরুষ ও শিশু ভারত থেকে দেশে ফেরত এসেছে। এর মধ্যে অধিকাংশ চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। ফেরত আসা পাসপোর্টযাত্রীদের বেনাপোল পৌর বিয়ে বাড়ি নামক একটি কমিউনিটি সেন্টারে পাঠানো হয়েছে। সেখানে তারা হোম কোয়ারেন্টাইনে অবস্থান করবেন৷

শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল বলেন, আজ ভারত থেকে ফেরত আসা ৫০ জন পাসপোর্টযাত্রীকে বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে। এ নিয়ে গত তিন দিনে দিনের ১৪৯ জন পাসপোর্টযাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হলো।
কিন্তু ভারত থেকে গত তিন দিনে দেশে ফেরতদের মধ্যে ১৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৩৫ জন বেনাপোল পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে রাখা রয়েছে। এদের ১৪ দিন কোয়ারেন্টাইন সম্পন্ন শেষে তারা নিজ নিজ বাড়িতে চলে যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.