Tuesday, July 28

ভিয়েতনামে টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০৬

0

ভিয়েতনামের মধ্যাঞ্চলে টাইফুন ডমরির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে এবং এখনো ২৫ জন নিখোঁজ রয়েছে। এতে আরো ১৯৭ জন আহত হয়েছে।

আজ শুক্রবার সকালে দেশটির প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় স্টীয়ারিং কমিটি এ কথা জানায়। খবর সিনহুয়ার।
তারা জানায়, টাইফুন ডমরির আগাতে ২ হাজারের বেশী ঘরবাড়ি ধসে পড়ে, ১ হাজার ২৩১টি কার্গো ও মাছ ধরা জাহাজ ও নৌযান ডুবে যায় এবং ৪৩ হাজার ৩শ’র বেশী হাঁস-মুরগি ও গবাদি পশু মারা যায়।

স্টীয়ারিং কমিটি আরো জানায়, ভিয়েতনামের নিরাপত্তা বাহিনী বিন ডিন প্রদেশের কুই নন নগরীর বন্দরে ডুবে যাওয়া আটটি জাহাজের নিখোঁজ ক্রু সদস্যদের উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। এসব জাহাজা থেকে তেল ভেসে যাওয়া ঠেকাতেও তারা প্রস্তুত রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.