Friday, September 11

ভুটানের অর্থসচিবের বেনাপোল কাস্টমস ও বন্দর পরিদর্শন

0

বেনাপোল (যশোর) প্রতিনিধি : আমদানি-রফতানি বাণিজ্য সম্প্রসারন বন্দর উন্নয়নসহ দু‘দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের অংশ হিসাবে বৃহস্পতিবার বিকালে ভুটানের অর্থ সচিব নীম দর্জিন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর ও কাষ্টম হাউজ পরিদর্শন করেছেন। এসময় বাংলাদেশ ভারত ও ভুটানের প্রতিনিধি দলটি বন্দরের বিভিন্ন শেড ইয়ার্ড ও কাষ্টম এলাকা পরিদর্শন করেন।
পরে কাষ্টম কমিশনারের অফিস রুমে বন্দর, কাষ্টম ও বন্দরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বেনাপোল বন্দর ও কাষ্টমসের বিভিন্ন উন্নয়ন অগ্রগতি ও বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে ডকুমেন্টারি দেখানো হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর কাষ্টম কমিশনার মোঃ শওকাত হোসেন, বেনাপোল কাস্টম হাউজের যুগ্ম কমিশনার শাকিলা পারভীন, ডেপুটি কমিশনার জাকির হোসেন, সহকারি কমিশনার উত্তম চাকমা, ভারতীয় পেট্রাপোল কাষ্টমসের সহকারি কমিশনার ল সঙ্গিত, বন্দর পরিচালক আমিনুল ইসলাম, বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের বন্দর কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।
দু‘দেশের মধ্যে বাণিজ্যকে গতিশীল ও সম্প্রসারনে বিভিন্ন আলোচনা করা হয় বলে জানান কাস্টম কমিশনার মোঃ শত্তকাত হোসেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.