Tuesday, August 25

ভুরুঙ্গামারীতে জয়মনিরহাট বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্রের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

0

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম ভুরুঙ্গামারীতে জয়মনিরহাট বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্রে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় জয়মনিরহাট বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয় ও পূনর্বাসন কেন্দ্র প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম উজ্জ্বল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম এক আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগরের প্রতিনিধি মঞ্জুরুল হোসেন সওদাগর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার জামাল উদ্দিন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ক্লিনিক্যাল ফিজিও থেরাপিস্ট ডাঃ ইমতিয়াজ আহমেদ প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকগন বক্তব্য রাখেন। বক্তারা, জয়মনিরহাট বুদ্ধি প্রতিবন্ধী অটিষ্টিক বিদ্যালয় ও পূর্ণবাসন কেন্দ্রেটি কুড়িগ্রামের প্রথম ও শ্রেষ্ঠ বিদ্যালয় দাবি বিদ্যালয়ের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.