Thursday, August 27

ভূমি কমিশন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন

0

বান্দরবান:
সংবিধান বর্হিভূত, বিতর্কিত ও বৈষম্য সৃষ্টিকারী উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে শহরের প্রেস ক্লাবের সমনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাপ্টেন তারু মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনে বাঙ্গালিদের প্রতিনিধিত্ব নেই। কমিশনের কিছু ধারা বিতর্কিত ও অসাংবিধানিক। কমিশন কার্যকর হলে ভূমি অধিকার বঞ্চিত হবে বাঙ্গালিরা।
১৯৯৭ সালে তৎকালীন আওয়াম লীগ সরকার ও জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আলোকে ২০০১ সালে গঠন করা হয় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। বিরোধ নিষ্পত্তির অংশ হিসেবে সোমবার রাঙ্গামাটিতে কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.