Monday, August 24

ভেঙে গেল এলডিপি, নতুন নেতৃত্বে আব্বাসি-সেলিম

0

কর্নেল (অব.) অলি আহমেদের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নতুন অংশের কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে এ কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল করিম আব্বাসীকে সভাপতি এবং শাহাদাত হোসেন সেলিমকে মহাসচিব করা হয়েছে।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে নতুন অংশের কমিটির বিষয়ে জানান এলডিপির সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।

এর আগে গত ৯ নভেম্বর রাতে এলডিপি নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে অলি আহমদ সভাপতি ও রেদোয়ান আহমেদ মহাসচিব হিসেবে পুনর্নির্বাচিত হন। তবে ওই কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে বাদ দেয়া হয়। গত সাত মাস ধরে দলের কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত না থাকার অভিযোগে দলটির ঘোষিত এই কমিটিতে তাকে রাখা হয়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.