Sunday, September 20

ভোট দিতে সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী

0

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিতে সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরা থাকবেন। আজ সোমবার সিলেট পৌঁছার পর বেলা ১১টায় নগরের বন্দরবাজারের দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে ভোট দেবেন তিনি।

অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ভোট দেওয়ার জন্য মন্ত্রী সকাল ১০টায় হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছবেন। ভোট প্রদান শেষে দুপুর ১২টায় তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.