একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্র থেকে সরাসরি প্রচার (লাইভ ) করা যাবে, তবে ভোটকক্ষ থেকে সরাসরি প্রচার করা যাবে না। ভোটকক্ষের ছবি তোল যাবে। বললেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
সিইসি বলেন, ভোট গ্রহণের দিন কেন্দ্রের ভেতর কক্ষ থেকে সাংবাদিকেরা ছবি তুলতে পারবেন; কিন্তু লাইভ করা যাবে না। ভোট কক্ষের মধ্যে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।